বাংলাদেশে চলমান তাপ প্রবাহের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৮ই জুন) মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
৭ জুন ২০২৩, ১৮:১৫ +০৬
দেশব্যাপী বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ
দেশব্যাপী তীব্র গরমের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাস ৫ থেকে ৮ই জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আসে গত রবিবারেই।
আর আজ এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’য় বলেছে আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।
এই তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ই জুন (বৃহস্পতিবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত কয়েকদিন ধরেই বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের বার্তায় এই তীব্র গরম কমার কোনও আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না।
চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তাপপ্রবাহ চলমান থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তীব্র গরম আর লোডশেডিংয়ে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। নানান স্বাস্থ্যঝুঁকির কথা বলে জনগণকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টাও করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
.jpg)

No comments:
Post a Comment